MLA Fund: রাজ্যের সব বিধায়কদের ৫০ কোটি টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত
রাজ্যের সব জায়গায় উন্নয়ন পৌঁছে দিতে, উন্নয়নের কাজে অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। দক্ষিণ ভারতের কংগ্রেস শাসিত এই রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিধায়কদের ৫০ কোটি টাকা করে বিধায়ক তহবিলে বিশেষ অর্থ দিচ্ছে সিদ্দারামাইয়ার সরকার।
MLA Fund: রাজ্যের সব জায়গায় উন্নয়ন পৌঁছে দিতে, উন্নয়নের কাজে অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার (Karnataka)। দক্ষিণ ভারতের কংগ্রেস শাসিত এই রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিধায়কদের ৫০ কোটি টাকা করে বিধায়ক তহবিলে বিশেষ অর্থ দিচ্ছে সিদ্দারামাইয়া (Siddaramaiah) র সরকার। প্রতিটি জায়গায় উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য রাজ্য বাজেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivkumar)। এর জন্য ৮ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে বলে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জানান। রাজ্যের শাসক-বিরোধী, নির্দল সব বিধায়করাই এই অর্থ পাবেন না বলে শিবকুমার জানান। এই তহবিল জন পরিষেবা, গ্রামীণ উন্নয়ন ও বিধায়কদের নিজস্ব বিবেচনাধীন বিষয়ে খরচ করা হবে উপমুখ্যমন্ত্রী শিবকুমার জানান।
প্রসঙ্গত, কর্ণাটেক মোট ২২৪টি বিধানসভা আসন আছে। তাদের মধ্যে ১৪০ জন কংগ্রেসের, বিজেপির ৬৩, জেডি(এস)-এর ১৬, এসকেপি-র ১ ও মোট ৪ জন নির্দল বিধায়ক আছেন।
দেখুন খবরটি
When asked about the CM releasing 50 crores of funds for each MLA’s constituency, Karnataka Deputy CM D.K. Shivakumar says, “We had made this decision in the budget. About Rs 8000 crores of funds were allocated for this. We will give this fund to the ruling and opposition MLAs.… pic.twitter.com/fkLCZFBhua
— ANI (@ANI) July 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

