Cloudburst Rain in North East India: মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত, বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল, হু-হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর

শনিবার রাতভর সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। একই চিত্র অসমেও।

Cloudburst Rain in North East India: মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত, বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল, হু-হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর
Sikkim Rain (Photo Credits: ANI)

মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst Rain) ভাসছে উত্তর-পূর্ব ভারত। গত দু দিনের বৃষ্টিতেই বেহাল দশা অসম, মেঘালয়, উত্তর সিকিম, মণিপুর, মিজোরামের মত রাজ্যগুলোতে। বৃষ্টি প্রাণ কাড়েছে বহু মানুষের। ভূমিধসে চাপা পড়েছেন অনেকে। ভেঙে পড়েছে ঘরবাড়ি। ধসে গিয়েছে বহু রাস্তা। ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র উত্তর সিকিমের (North Sikkim) অবস্থাও বেহাল। বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। টানা বৃষ্টিতে বাড়ছে উত্তর-পূর্বের নদীগুলোর জলস্তর। শনিবার রাতভর সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta River) জলস্তর বেড়ে গিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। একই চিত্র অসমেও (Assam Rain)। ব্রহ্মপুত্রের (Brahmaputra River) জলস্তরও বৃদ্ধি পেয়েছে। নদীর জলে থৈথৈ করছে গোটা এলাকা।

আরও পড়ুনঃ বর্ষার আগেই ভাসছে কর্ণাটক, ১২৫ বছরে মে মাসে সর্বোচ্চ বৃষ্টি, যা প্রাণ কাড়ল ৭২ জন রাজ্যবাসীর

তিস্তার জল বিপদসীমা ছাড়িয়েছেঃ

বেড়েছে ব্রহ্মপুত্রের জলস্তরও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).