Cloudburst in Himachal Pradesh Video: জলের স্রোতে পাথুরে রাস্তায় বসে গেল গাড়ি, মেঘভাঙা বৃষ্টির পর চম্বার অবস্থা দেখলে ভয় পাবেন

Cloudburst in Himachal Pradesh Video: জলের স্রোতে পাথুরে রাস্তায় বসে গেল গাড়ি, মেঘভাঙা বৃষ্টির পর চম্বার অবস্থা দেখলে ভয় পাবেন
Cloudburst In Himachal, Chmaba.jpg (Photo Credit: ANI/Twitter)

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বৃহস্পতিবার সকালে মেঘভাঙা বৃষ্টি (Cloudburst) হয়। তার জেরে পরপর ৩ জনের মৃত্যুর খবর মেলে। সিমলা, মান্ডি, কুলুর পাশাপাশি চম্বা (Chamba) জেলাতেও আতঙ্ক ছড়ায় মেঘভাঙা বৃষ্টি। চম্বায় মেঘভাঙা বৃষ্টির জল সরে গেলে,  ভয়ানক ছবি চোখে পড়ে। যেখানে দেখা যায়, জলের স্রোতে রাস্তা ভেসে গিয়েছে। সেই সঙ্গি পাথুরে রাস্তায় বসে গিয়েছে একাধিক গাড়ি। চম্বায় কোথাও বাড়ির দেওয়াল জলের স্রোতে ভেঙে যায়, আবার কোথাও একের পর এক গাড়ি বসে যায় পাথুরে রাস্তায়।

আরও পড়ুন: Cloudburst in Himachal Pradesh: পার্বতীর গহ্বরে তলিয়ে গেল সুবিশাল বাড়ি, মেঘভাঙা বৃষ্টির পর নদী যেন গিলে খেতে আসছে, দেখুন ভিডিয়ো

দেখুন সেই ভয় ধরানো ভিডিয়ো...

 

দেখুন মেঘভাঙা বৃষ্টির পর পার্বতী নদীর কী ভয়ঙ্কর রূপ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 08:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).