Lok Sabha Election 2024: নব-নির্বাচিত সাংসদদের তালিকা রাষ্ট্রপতি ভবনে নিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার

Lok Sabha Election 2024: নব-নির্বাচিত সাংসদদের তালিকা রাষ্ট্রপতি ভবনে নিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার
Chief Election Commissioner Rajiv Kumar (Photo: ANI)

গত মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ১৭ তম মন্ত্রিসভা সদস্যরা ইস্তফা দিয়েছেন। আগামী ৭ জুন গঠন হবে নতুন মন্ত্রিসভা। আর তার আগে নব-নির্বাচিত সাংসদদের তালিকা নিয়ে রাষ্ট্রপতি ভবনে যেতে চলেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাতে তালিকা তুলে দেবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। এরপরেই সরকার গঠনের জন্য ডাকা হবে সাংসদদের।  বলা বাহুল্য, এবারে এনডিএ সরকারের মন্ত্রিসভায় দেখা যাবে অনেক নতুন মুখ। সেই সঙ্গে এবার বিরোধী সাংসদের তালিকাও যথেষ্ট দীর্ঘ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).