Chhattisgarh IED Blast: ছত্তিশগড়ে মাওবাদীদের ফের বোমা বিস্ফোরণ, আহত দুই সীমান্ত পুলিশ

শনিবার নারায়ণপুরে আবুজহমাদে মাওবাদী বিরোধী অনুসন্ধান অভিযানে ফিরছিল সীমান্ত পুলিশের বাহিনী। পথে তাঁদের উদ্দেশ্য করে আইডিই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

Chhattisgarh IED Blast: ছত্তিশগড়ে মাওবাদীদের ফের বোমা বিস্ফোরণ, আহত দুই সীমান্ত পুলিশ
BSF (Photo Credits: X)

ছত্তিশগড়ে মাওবাদীদের বোমা বিস্ফোরণে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) দুই জওয়ান আহত হলেন। শনিবার নারায়ণপুরে আবুজহমাদে মাওবাদী বিরোধী অনুসন্ধান অভিযানে ফিরছিল সীমান্ত পুলিশের বাহিনী। পথে তাঁদের উদ্দেশ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডিই) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে আহত হন দুই বর্ডার পুলিশ। উল্লেখ্য, গত জুলাইতেই বিজাপুরে মাওবাদীদের আইডিই বিস্ফোরণে দুই জওয়ান প্রাণ হারায়। চারজন আহত হয়।

IDE বিস্ফোরণে আহত দুই জওয়ান... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 19, 2024 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).