Chhattisgarh Encounter: ১২৪ ঘণ্টার এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি ছত্তিশগড়ে, মিলল একে-৪৭ সহ প্রচুর অস্ত্র গোলাবারুদ
ছত্তিশগড়ের নারায়ণপুরে চলা ১২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলা একটি এনকাউন্টারে নিহত হল তিনজন মাওবাদী জঙ্গি। এনকাউন্টারে নিহত হওয়ার পরে মাওবাদীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এনকাউন্টার ও নিহত মাওবাদীদের নিয়ে বস্তারের আইজি সুন্দররাজ পি বলেছেন, "মহারাষ্ট্রের কাছে সীমান্ত এলাকায়, ডিআরজি নারায়ণপুর, ডিআরজি দান্তেওয়াড়া, ডিআরজি কোন্ডাগাঁও, এসটিএফ, বিএসএফ এবং আইটিবিপি-র একটি যৌথ দল ছত্তিশগড়ের আবুজমার এলাকায় পাঠানো হয়েছিল। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে মাওবাদী জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা এনকাউন্টারের পরে তল্লাশির সময় তিন জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এবং সেই অঞ্চল থেকে একটি এক -৪৭( AK-47), ২ টি এসএলআর এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। আইজি জানা অপারেশনটি প্রায় ১২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল।
#WATCH | Narayanpur, Chhattisgarh: On killing of 3 naxals, IG BastarSundarraj P says, "In the border area near Maharashtra, a joint team of DRG Narayanpur, DRG Dantewada, DRG Kondagaon, STF, BSF and ITBP were sent to the areas of Abujmarh. From the evening of September 23, there… pic.twitter.com/5Muab7UAeq
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 14, 0987 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

