Chhattisgarh: মাওবাদী দমন অভিযানে গিয়ে IED বিস্ফোরণের কবলে পুলিশ বাহিনী, আহত ২
অভিযান চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটে কুট্রু থানার দুই পুলিশ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রবিবার মাওবাদী দমন অভিযানে গিয়ে আইইডি বিস্ফোরণে আহত হলেন দুই পুলিশ কর্মী। কুট্রু থানার পুলিশ এবং জেলা রিজার্ভ গার্ডের একটি দল মিলে এদিন ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর এলাকায় মাওবাদী দমন অভিযান চালায়। অভিযান চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটে কুট্রু থানার দুই পুলিশ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুই পুলিশকর্মীই বর্তমানে বিপদমুক্ত। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই।
হাসপাতালে ভর্তি দুই পুলিশ কর্মী...
#WATCH | Chhattisgarh: Visuals from the Bijapur District Hospital where two personnel of Kutru Police Station injured in the IED blast planted by Maoists in Bijapur have been admitted. https://t.co/qeT42WuglW pic.twitter.com/acmB3QTcqu
— ANI (@ANI) January 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2025 09:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

