Chennai Rain: অঝোরে বৃষ্টি চেন্নাইয়ে, হাঁটু জলে ভাসছে নর্দমার নোংরা, চরম ভোগান্তির দৃশ্য দেখুন
খোলা নর্দমা ভরাট হয়ে রাস্তায় জল জমায় সমস্ত আবর্জনা ভেসে বেরাচ্ছে এদিক ওদিক। বৃষ্টি মাথায় নিয়ে নোংরা কাদা জল পেরিয়ে কাজে যেতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষজনকে।
অঝোরে বৃষ্টিতে ভিজছে চেন্নাই (Chennai Rain) এবং তাঁর পার্শ্ববর্তী এলাকাগুলো। সোমবার থেকে নাগারে বৃষ্টি পড়ছে। আবহাওয়া দফতরের তরফে আরও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে আগেভাগেই চেন্নাই, তিরুভাল্লুর সহ আশেপাশের জেলাগুলোতে স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগের কারণে মঙ্গলবার বাতিল হয়েছে চেন্নাইয়ের বহু বিমান। একটানা বৃষ্টির জেরে রাস্তা জুড়ে এক হাঁটু জল জমেছে। খোলা নর্দমা ভরাট হয়ে রাস্তায় জল জমায় সমস্ত আবর্জনা ভেসে বেরাচ্ছে এদিক ওদিক। বৃষ্টি মাথায় নিয়ে নোংরা কাদা জল পেরিয়ে কাজে যেতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষজনকে। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হচ্ছে দুর্গতদের।
চরম দুর্ভোগ...
#WATCH | Chennai, Tamil Nadu: Streets and roads flooded with muddy water following heavy rainfall, garbage found floating.
(Visuals from Pattalam) pic.twitter.com/yAK6baZP6t
— ANI (@ANI) October 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

