Chandrayaan-3 : চন্দ্রযান ৩ ল্যান্ডারের ল্যান্ডিং পয়েন্টকে "শিবশক্তি" নাম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চাঁদে ল্যান্ড করার স্থানটিকে "শিবশক্তি" নাম দিলেন প্রধানমন্ত্রী

Chandrayaan-3 : চন্দ্রযান ৩ ল্যান্ডারের ল্যান্ডিং পয়েন্টকে
Chandrayaan 3 Live Streaming PhotoCredit: Youtube@ ISRO Official

চাঁদের যে অংশে চন্দ্রযান ৩ ল্যান্ডার  অবতরন করেছে, সেই স্থানটিকে শিবশক্তি নামে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টেলিমেট্রি  ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সের বক্তৃতা মঞ্চে দাড়িয়ে এমনটাই জানান তিনি।

বুধবার চাঁদেক দক্ষিণ অংশে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ অংশে অবতরন করেছে ইসরোর চন্দ্রযান ৩। আর এই ঐতিহাসিক ল্যান্ডিংয় সচক্ষে দেখতে সূদূর জোহার্নবার্গ থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকা এবং গ্রীস সফর শেষে তাই সোজা বেঙ্গলুরুতে ইসরোর দফতরে চলে আসেন প্রধানমন্ত্রী।দেখা করেন ইসরোর প্রধান  এস সোমনাথের সঙ্গে।কথা বলেন ইসরোর অন্যান্য প্রতিনিধিদের সঙ্গেও।চাঁদে সফলতাপূর্বক ল্যান্ডার বিক্রমকে পাঠানোর প্রশংসাও করেন তিনি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2023 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).