Lok Sabha elections 2024: ফলপ্রকাশের সময় কোনও ঝামেলা হবে না, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ওপরেই ভরসা রয়েছে! জানিয়ে দিল নির্বাচন কমিশন

Lok Sabha elections 2024: ফলপ্রকাশের সময় কোনও ঝামেলা হবে না, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ওপরেই ভরসা রয়েছে! জানিয়ে দিল নির্বাচন কমিশন

সকাল ৮টা থেকে গণনাপর্ব শুরু হয়েছে লোকসভা নির্বাচনে। আর গণনাপর্বের দিন যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। আর কমিশনের ভরসা রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ওপরেই। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar) জানিয়েছেন, "কেন্দ্রীয় পর্যবেক্ষকরা প্রতিটি গণনাকেন্দ্রে রয়েছে। তাঁরাই আমাদের চোখ এবং কান। যদি কোনও প্রার্থী সমস্যায় পড়ে তাহলে তাঁরা কেন্দ্রীয় পর্যবেক্ষককে জানাতে পারে। আর এই বিষয়ে কমিশন দ্রুত পদক্ষেপ নেবে। ভোটের ফলাফল সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).