CBSE Result Out: সিবিএসই-র দ্বাদশের ফল প্রকাশ, পাশের হার ৮৮.৩৯%, কীভাবে রেজ়াল্ট জানবেন দেখুন

CBSE Result Out: সিবিএসই-র দ্বাদশের ফল প্রকাশ, পাশের হার ৮৮.৩৯%, কীভাবে রেজ়াল্ট জানবেন দেখুন
CBSE Result Today (Photo Credit: Latestly)

প্রকাশিত সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফল। সিবিএসই-তে (CBSE Result) এবার ৮৮.৩৯%পড়ুয়া পাশ করেছেন। গতবারের তুলনায় এবার ০.৪১% কৃতকার্য হয়েছেন বলে খবর। এ বছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। এবারে মেয়েদের পাশের হার ৯১% বলে জানা যাচ্ছে। cbse.gov.in,  cbseresults.nic.in, results.cbse.nic.in এই ওযেবসাইটগুলিতে ক্লিক করে দশম এবং দ্বাদশ শ্রেণির ফল জানতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পড়ুয়ারা নিজেদের মার্কশিটও ডাউনলোড করে নিতে পারবেন। ডিজিলকার থেকেও মার্কশিট পড়ুয়ারা পেয়ে যাবেন বলে খবর। চলতি বছর ৪২ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেন। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় পরীক্ষা। চলে ৪ এপ্রিল পর্যন্ত। ফলে এবার দেশের কোন রাজ্য থেকে কে সিবিএসই-র পরীক্ষায় ঝলসে ওঠেন, সেদিকে তাকিয়ে প্রত্যেকে।

আরও পড়ুন: CBSE Result 2025: সিবিএসই-র ফল প্রকাশ আজ, কোথায়, কীভাবে জানবেন রেজ়াল্ট দেখে নিন

প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের ফল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 13, 2025 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).