Wrestlers Protest: ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তে ৬ সদস্যের সিট গঠন দিল্লি পুলিশের
সাত মহিলা কুস্তিগিরদের আনা কুস্তি কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ কাণ্ডে নয়া পদক্ষেপ দিল্লি পুলিশের।
সাত মহিলা কুস্তিগিরদের আনা কুস্তি কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-য়ের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ কাণ্ডে নয়া পদক্ষেপ দিল্লি পুলিশের। ব্রিজ ভূষণ কাণ্ডে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট গঠন করা হল। SIT-এ আছেন ৪ জন মহিলা পুলিশ অফিসার। দলের নেতৃত্ব রাখা হয়েছে এক মহিলা ডিসিপি-কে।
ব্রিজ ভূষণের কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, তা এই বিজেপি সাংসদ জমা দিয়েছেন বলে জানানো হয়েছে। ব্রিজ ভূষণের ফোনের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে ফের জেরা করা হতে পারে। প্রসঙ্গত, ব্রিজ ভূষণের বিরুদ্ধে একটি পসকো মামলা সহ দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। আরও পড়ুন-
দেখুন টুইট
On the complaint of the wrestlers, the statement of WFI president Brij Bhushan Sharan Singh was recorded and some documents were demanded. Brij Bhushan denied the allegations levelled against him. SIT has been formed with six police teams including four women police officers. A…
— ANI (@ANI) May 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2023 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

