Fire In BoatL হুসেন সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত নৌকায় আগুন, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ যাত্রীদের

সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দু'জনকে গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Fire In BoatL হুসেন সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত নৌকায় আগুন, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ যাত্রীদের
দাউ দাউ করে জ্বলছে নৌকা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে(Republic Day) হায়দরাবাদের(Hyderabad) হুসেন সাগর লেকে(Hussain Sagar Lake) অগ্নিকাণ্ড। 'ভারত মাতা মহাআরতি' অনুষ্ঠান চলাকালীম আগুন লাগল দু'টি নৌকায়। আহত ১। আতশবাজি বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটে বলে খবর। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন ৷ জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আরতি চলাকালীন আচমকাই আগুন লাগে দু'টি নৌকায়। ওই নৌকায় পাঁচজন ছিলেন। প্রাণে বাঁচতে জলে ঝাঁপ দেন তাঁরা। গুরুতর আহত হন এক ব্যক্তি। আংশিকভাবে জ্বলে যায় শরীর। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দু'জনকে গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হুসেন সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত নৌকায় আগুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).