BJP MP Abuses Mayawati's BSP's Leader: বসপা নেতাকে কটূক্তি, বিজেপি সাংসদের ভিডিয়ো ভাইরাল, নিন্দা বিরোধীদের

BJP MP Abuses Mayawati's BSP's Leader: বসপা নেতাকে কটূক্তি, বিজেপি সাংসদের ভিডিয়ো ভাইরাল, নিন্দা বিরোধীদের
BJP MP Ramesh Bidhuri (Photo Credit: Twitter)

লোকসভায় অধিবেশন চলাকালীন মায়াবতীর বিএসপি সাংসদকে অপমান করার অভিযোগ উঠল বিজেপির রমেশ বিধুরির বিরুদ্ধে। বসপার সাংসদ দানিশ আলিকে 'চরমপন্থী', 'উগ্রবাদীর' মত শব্দ ব্যবহার করে কার্যত অপমান করে রমেশ বিধুরি। অধিবেশন চলাকালীন বিজেপি সাংসদ যেভাবে বসপা নেতার বিরুদ্ধে কটূক্তি করেন, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায় বিরোধীদের তরফে। রমেশ বিধুরির মন্তব্য নিয়ে রাজনাথ সিংকে প্রশ্ন করা হলে, বলেন, তিনি বক্তব্য শোনেননি। তবে অসংসদীয় কোনও মন্তব্য রমেশ বিধুরি করে থাকলে, তা সংবিধানের কার্যাবলী থেকে মুছে ফেলা হোক বলেও মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বসপার সাংসদ দানিশ আলিকে বিজেপির রমেশ বিধুরি কী বলেন দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).