One Nation One Election: 'এক দেশ এক ভোট' বিল পেশের ভোটাভুটিতে অনুপস্থিত সাংসদদের নোটিস পাঠাতে পারে বিজেপি

'এক দেশ এক ভোট' বিল পেশ ঘিরে এদিন লোকসভায় ভোটাভুটিও হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়েছে ১৯৮টি।

One Nation One Election: 'এক দেশ এক ভোট' বিল পেশের ভোটাভুটিতে অনুপস্থিত সাংসদদের নোটিস পাঠাতে পারে বিজেপি
Parliament (Photo Credits: ANI)

বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে 'এক দেশ এক ভোট' (One Nation One Election) বিলটি। বিল ঘিরে হট্টোগোল শুরু করেন সংসদের তিন প্রধান বিরোধী দল কংগ্রেস (Congress), তৃণমূল (TMC) এবং সমাজবাদী পার্টি (SP)। 'এক দেশ এক ভোট' বিল পেশ ঘিরে এদিন লোকসভায় ভোটাভুটিও হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়েছে ১৯৮টি। অন্যদিকে আজকের মত গুরুত্বপূর্ণ দিনে সংসদের অধিবেশনে বিজেপির যে সকল সাংসদ উপস্থিত হননি তাঁদের নোটিস পাঠাতে চলেছে সরকার। দলীয় সূত্র মারফত খবর, মঙ্গলে লোকসভায় 'এক দেশ এক ভোট' বিল পেশের ভোটদানে অনুপস্থিত প্রায় ২০ জন বিজেপি সাংসদকে নোটিস জারি করা হতে পারে।

আরও পড়ুনঃ শেষমেশ লোকসভায় পেশ হল 'এক দেশ এক নির্বাচন' বিল, এককাট্টা বিরোধীদের অভিযোগ, মোদীর একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা

বিজেপির প্রায় ২০ জন সাংসদকে নোটিস...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 08:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).