Anil Antony BJP: কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে দলে নিয়ে বড় দায়িত্ব দিল বিজেপি
কেরলের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনির ছোট ছেলে অনিল অ্যান্টনিকে দলে নেয় বিজেপি।
কেরলের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনির ছোট ছেলে অনিল অ্যান্টনিকে দলে নেয় বিজেপি। কেরলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনিল অ্যান্টনি। সেই অ্যান্টনিকে লোকসভা নির্বাচনের প্রচার জমিয়ে শুরু করার আগে বড় দায়িত্ব দিলেন অমিত শাহ-জেপি নাড্ডা-রা।
একে অ্যান্টনির ছেলে অনিলকে জাতীয় মুখপাত্র করল বিজেপি। মনমোহন জমানায় কংগ্রেসের আমলে দুর্নীতি নিয়ে কংগ্রেসকে আরও কোণঠাসা করতে ও কেরলে প্রথমবার লোকসভা আসন জিততে অনিলকে জাতীয় স্তরে নামাল বিজেপি। কেরল থেকে ২০২৪ লোকসভা আসনে অনিলকে প্রার্থীও করতে চলেছে পদ্ম শিবির।
দেখুন টুইট
Bharatiya Janata Party appoints Anil Antony as the party's national spokesperson pic.twitter.com/PT8BbPoXEF
— ANI (@ANI) August 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 29, 2023 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

