Bishan Singh Bedi Dies: মারা গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী, জানালেন অনুরাগ ঠাকুর
ক্রিকেট ক্যারিয়ারে ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬০টি উইকেট পেয়েছিলেন তিনি।তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর। প্রয়াত হলেন দেশের কিংবদন্তি স্পিনার ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী (Bishan Singh Bedi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পুরো ক্রিকেট কেরিয়ার জুড়ে তিনি তাঁর দুরন্ত বোলিং অ্যাকশনের পাশাপাশি স্পষ্টভাষী আচরণ ও স্পষ্ট মতামতের জন্য বিশেষ ভাবে পরিচিত ছিলেন। ২০২১ সালে ৭৫ বছর বয়সে আগে একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন বেদী। সেবার সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু এবার আর ফেরা হল না তাঁর। ক্রিকেট ক্যারিয়ারে ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬০টি উইকেট পেয়েছিলেন তিনি।তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।তিনি বলেন- বিষেণ সিং বেদী আর নেই। এটা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি..."
দেখুন সেই ভিডিও-
#WATCH | Union Sports Minister Anurag Thakur says "Former captain of Indian Cricket team, Bishan Singh Bedi is no more. This is a huge loss for cricket..." pic.twitter.com/saBGd878G0
— ANI (@ANI) October 23, 2023
The BCCI mourns the sad demise of former India Test Captain and legendary spinner, Bishan Singh Bedi.
Our thoughts and prayers are with his family and fans in these tough times.
May his soul rest in peace 🙏 pic.twitter.com/oYdJU0cBCV
— BCCI (@BCCI) October 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 23, 2023 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

