Bird Flu: রাজ্যে চার বছরের শিশুর শরীরে মিলল বার্ড ফ্লু ভাইরাস, উপসর্গ কী?

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) জানিয়েছে, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চার বছর বয়সী এক শিশুর মধ্যে H9N2 ভাইরাসের খোঁজ মিলেছে যা বার্ড ফ্লু-এর সঙ্গে সম্পর্কযুক্ত। জানা গিয়েছে এই চার বছরের শিশু প্রায়ই অসুস্থ হয়ে পড়ত।

Bird Flu: রাজ্যে চার বছরের শিশুর শরীরে মিলল বার্ড ফ্লু ভাইরাস, উপসর্গ কী?
Bird Flu, Representational Image (Photo Credit: File pHoto)

নয়াদিল্লিঃ রাজ্যে (West Bengal) ফের বার্ড ফ্লু-এর চোখরাঙানি। এ বার খাস পশ্চিমবঙ্গে মানব শরীরে মিল বার্ড ফ্লু (Bird Flu)-এর ভাইরাস (Virus)। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) জানিয়েছে, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চার বছর বয়সী এক শিশুর মধ্যে H9N2 ভাইরাসের খোঁজ মিলেছে যা বার্ড ফ্লু-এর সঙ্গে সম্পর্কযুক্ত। জানা গিয়েছে এই চার বছরের শিশু প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যার সঙ্গে সঙ্গে একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। অবশেষে তার শরীরে মিলেছে বার্ড ফ্লু ভাইরাস।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 12, 2024 09:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).