Bike-Truck Collision In Bhubaneswar: ওড়িশার সুন্দরগড় জেলার ব্রাহ্মণিপলির কাছে রবিবার রাতে ট্রাক ও বাইকের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

Bike-Truck Collision In Bhubaneswar: ওড়িশার সুন্দরগড় জেলার ব্রাহ্মণিপলির কাছে রবিবার রাতে ট্রাক ও বাইকের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
Accident Representative Photo (File image)

গত ২২ জুন (রবিবার) রাতে ওড়িশার র ব্রাহ্মণিপলির কাছে একটি ট্রাক ও বাইকের সংঘর্ষে দুই যুবক মারা যান। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে , নিহতরা ভেদাবাহাল গ্রামের বাসিন্দা।ওই তিনজন ব্যক্তি বাইকে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে জোরালোভাবে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যায়। তৃতীয় আরোহীকে আশংকাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনে ক্ষোভ উগরে দেয়। পথ নিরাপত্তা ব্যবস্থায় উদাসীনতার জন্যই যে এই দুর্ঘটনা , তা তাদের বয়ানে স্পষ্ট হয়ে ওঠে।তদন্তের জন্য দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর অন্য কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 23, 2025 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).