Bihar Road Accident: পাটনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, স্করপিও-ট্রাকের সংঘর্ষে ছয়জনের মৃত্যু (দেখুন ভিডিও )
বিহারের পাটনায় মঙ্গলবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনার খবর সামনে এসেছে। বখতিয়ারপুরের জাতীয় সড়কের রাস্তায় স্করপিও ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ আধিকারিক অভিষেক সিং জানিয়েছেন যে আজ সকালে বখতিয়ারপুরের জাতীয় সড়ক-৩১ (NH-31)-এ একটি পথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌছে পুলিশের দল আহতদের হাসপাতালে নিয়ে যায়। আহত ৫ জনের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে মৃত ৬টি দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং অন্যান্য প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। অঞ্চলের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া কী নেওয়া যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করছে পাটনা পুলিশ।
#WATCH | Bihar: Abhishek Singh, Sub-Divisional Police Officer, Barh-2 says, "Six people have died in a road accident that took place on NH-31 in Bakhtiarpur, earlier today. The injured were taken to the hospital by the police team that reached the spot. 5 injured people are… pic.twitter.com/PoLbhXXoxb
— ANI (@ANI) July 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

