Bharat Shakti Week 2024: আজ গোয়ায় ভারত শক্তি সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকছেন বিভিন্ন দেশের ১৭ জন মন্ত্রী

গোয়ায় এক হাজার ৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন তিনি।

Bharat Shakti Week 2024: আজ গোয়ায় ভারত শক্তি সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকছেন বিভিন্ন দেশের ১৭ জন মন্ত্রী
PM Modi In Goa Photo Credit: Twitter@narendramodi_in

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ভারত শক্তি সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করবেন।বিভিন্ন দেশের ১৭ জন মন্ত্রী, ৩৫ হাজারেরও বেশি অংশীদার এবংন’শোরও বেশি প্রদর্শক এখানে অংশ নেবেন। এছাড়াও গোয়ায় এক হাজার ৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন তিনি।পানাজি এবং রেইস ম্যাগোসের মধ্যে সংযোগকারী যাত্রীবাহী রোপওয়ে এবং অন্যান্য পর্যটন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

পূর্ব প্রতিশ্রুতিমত প্রধানমন্ত্রী রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের এক হাজার ৯৩০জন নতুন কর্মপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন আজ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).