Bharat Jodo Yatra: পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী, পদযাত্রায় যোগ প্রিয়াঙ্কা গান্ধীর (দেখুন ভিডিও)
২০১৯ সালের পুলওয়ামার লেথপোরায় সন্ত্রাসী হামলায় চল্লিশজন সিআরপিএফ জওয়ান শহীদ হন, আজ ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী সহ অন্যরা পুলওয়ামা হামলার স্থান লেথপোরাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ জম্মু ও কাশ্মীরের অবান্তিপোরা থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। অবশেষে সেই যাত্রা এসে পৌছায় পুলওয়ামা জেলায়। ২০১৯ সালের পুলওয়ামার লেথপোরায় সন্ত্রাসী হামলায় চল্লিশজন সিআরপিএফ জওয়ান শহীদ হন। রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃত্বরা পুলওয়ামা হামলার স্থান লেথপোরাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাহুল গান্ধী টুইট বার্তায় জানান-
"আজ, পুলওয়ামার ৪০ জন বীর শহিদের শহিদ স্থলে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। দেশের প্রতিটি সৈনিকের জীবন অমূল্য। ভারত তাদের আত্মত্যাগকে কখনও ভুলবে না।"
आज, पुलवामा के 40 वीर शहीदों को उनके शहादत स्थल पर अपनी विनम्र श्रद्धांजलि अर्पित की।
देश के हर जवान की जान बेशकीमती है। भारत उनकी कुर्बानी को कभी नहीं भुला पाएगा। pic.twitter.com/5pLIFpQtBY
— Rahul Gandhi (@RahulGandhi) January 28, 2023
এর আগে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং তার মেয়ে ইলতিজা মুফতি। এছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় মানুষও যাত্রায় যোগ দেন। একদিন আগে অর্থাৎ শুক্রবার নিরাপত্তা নিয়ে বিরোধের পর দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই আজ যাত্রা চলেছে।বিকেলে পুলওয়ামা জেলা থেকে পদযাত্রায় যোগ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার, যাত্রা পান্থ চক থেকে শুরু হবে এবং বুলেভার্ড রোডে নেহরু পার্ক পর্যন্ত চলবে।
PDP chief Mehbooba Mufti hugs Congress MP Rahul Gandhi and party's general secretary Priyanka Gandhi Vadra, as she joined the Bharat Jodo Yatra in Awantipora, Jammu & Kashmir today.
(Pics: Priyanka Gandhi Vadra office) pic.twitter.com/4KyuJj4XML
— ANI (@ANI) January 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

