Bengaluru: বেঙ্গালুরুর থার্ড ওয়েভ কফি আউটলেটের ওয়াশরুমে লুকিয়ে খুলে রাখা ফোনের ক্যামেরা, দেখে তাজ্জব মহিলা
কর্ণাটকের বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণের এই রাজ্যের রাজধানী শহরের এক কফি আউটলেটে ওয়াশরুমে লুকিয়ে মহিলাদের ভিডিয়ো করার অভিযোগ উঠল। ওয়াশরুমে লুকিয়ে রাখা ছিল ফোন।
কর্ণাটকের বেঙ্গালুরু (Bengaluru)তে চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণের এই রাজ্যের রাজধানী শহরের থার্ড ওয়েভ কফি আউটলেটে (Third Wave Coffee) ওয়াশরুমে লুকিয়ে মহিলাদের ভিডিয়ো করার অভিযোগ উঠল। ওয়াশরুমে লুকিয়ে রাখা ছিল ফোন। ফোনের ক্যামেরা অন করে রাখা ছিল। এক মহিলার অভিযোগ মহিলাদের ওয়াশরুমে লুকিয়ে ভিডিয়ো করার জন্যই লুকিয়ে সেখানে ফোন রেখে, ক্যামেরা অন করা ছিল। মহিলার আরও অভিযোগ ডাস্টবিনের পাশে রাখার সেই ফোন ক্যামেরায় দু ঘণ্টা মত ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছিল। পুরো ঘটনা বিস্তারিত জানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেন এক মহিলা।
অভিযোগ, ফোনটি আসলে কফি আউটলেটের এক কর্মীর। বেঙ্গালুরুর নিউ বিইএল রোডের থার্ড ওয়েব কফি আউটলেটের সেই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে সেই আউটলেটের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কফি আউটলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষিপ নেওয়া হবে।
দেখুন খবরটি
Reminder that women are not safe ANYWHERE 🙂🙂🙂 pic.twitter.com/ha4KtztL0w
— Shasvathi Siva (@shasvathi) August 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 10, 2024 08:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

