Bank Strike: দু'দিনের ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক, কবে! অর্থবর্ষ শেষের মুখে ব্যাঙ্কে পড়তে পারে তালা!
আগামী ২৪ (সোমবার) ও ২৫ (মঙ্গলবার) মার্চ ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ব্যাঙ্ক কর্মচারীদের ৯টি ব্য়াঙ্ক ইউনিয়নের দাবি, সপ্তাহে ৫ দিন কাজ, ২টি দিন পূর্ণদিবস বন্ধ রাখতে হবে।
আগামী ২৪ (সোমবার) ও ২৫ (মঙ্গলবার) মার্চ দেশজুড়ে ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (The United Forum of Bank Unions)। ব্যাঙ্ক কর্মচারীদের ৯টি ব্য়াঙ্ক ইউনিয়নের দাবি, সপ্তাহে ৫ দিন কাজ, ২টি দিন পূর্ণদিবস বন্ধ রাখতে হবে। পাশাপাশি সব অস্থায়ী ব্যাঙ্ক কর্মীদের স্থায়ী করা, আয়করের আওতা থেকে গ্র্যাচুয়িটিকে বাদ দেওয়া, কর্মীদের অভাবে ভুগতে থাকা প্রতিটি শাখায় নিয়োগের মত একগুচ্ছ দাবি জানিয়ে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের ইউনিউয়ন (UFBU)।
আর্থিক বর্ষ শেষের মুখে ব্যাঙ্ক কর্মচারীদের এই ধর্মঘটের ডাকে চাপে সরকার। কারণ এই সময় দু দিনের ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা ব্যাহত হলে তা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। ব্যাঙ্ক ইউনিয়নের দাবি, বহুবার দাবি জানানোর পর সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস না মেলায় তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছেন।
দু দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাকা
#Banking services may be hit on March 24, 25 as Union calls for nationwide strike@anshul91_m https://t.co/OtEP5pLMAk
— CNBC-TV18 (@CNBCTV18Live) March 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

