Bangladesh-India: অশান্তির বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের চেষ্টা, জলপাইগুড়ি সীমান্তে আটকানো হল ৩০০-র বেশি মানুষকে
তিনশোর বেশি মানুষ জড়ো হতে দেখা যায় বেলুবাড়িতে। কিন্তু ভারতের সীমান্তরক্ষীরা বাংলাদেশিদের পথ আটকে দেয়। এরপর সেখানে উপস্থিত হয় বর্ডার গার্ড বাংলাদেশ।
বাংলাদেশ (Bangladesh-India) জুড়ে অরাজকতা। অশান্তির পরিবেশ। এমন অবস্থায় ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুরা আশ্রের জন্যে সে দেশ ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা করবে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল। বুধবার দুপুর থেকে দেখা যায় জলপাইগুড়ি জেলার বেলুবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারে জড়ো হয়েছেন বহু মানুষ। ভারতে ঢোকার জন্যে বিএসএফ-এর (BSF) কাছে অনুমতি চান তাঁরা। তিনশোর বেশি মানুষ জড়ো হতে দেখা যায় বেলুবাড়িতে। কিন্তু ভারতের সীমান্তরক্ষীরা বাংলাদেশিদের পথ আটকে দেয়। এরপর সেখানে উপস্থিত হয় বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। সীমান্তে জড়ো হওয়া সংখ্যালঘুদের সঙ্গে কথা বলে তাঁদের আবার নিজেদের এলাকায় ফিরিয়ে দেওয়া হয়।
জলপাইগুড়ি জেলার বেলুবাড়িতে...
West Bengal: Hindus in Bangladesh are attempting to seek refuge in India amid the turmoil. About 300 Bangladeshis gathered at a border point near India's Jalpaiguri district pic.twitter.com/IHFe2vu3UT
— IANS (@ians_india) August 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

