Bandhavgarh Tiger Reserve: চেনা যাবে প্রত্যেক হাতিকে! বান্ধবগড় টাইগার রিজার্ভে শুরু হল আধুনিক পর্যবেক্ষণ (দেখুন ভিডিও)

Bandhavgarh Tiger Reserve: চেনা যাবে প্রত্যেক হাতিকে! বান্ধবগড় টাইগার রিজার্ভে শুরু হল আধুনিক পর্যবেক্ষণ (দেখুন ভিডিও)
Bandhavgarh elephant monitor (Photo Credit: X@ANI)

মধ্যপ্রদেশের উমারিয়ার বান্ধবগড় টাইগার রিজার্ভে ঘোরাফেরা করা ৬০ থেকে ৮০টি হাতিকে শনাক্ত করে তাদের জন্য পৃথক ‘পরিচয়পত্র’ বা আইডি তৈরির কাজ শুরু করেছে বন দফতর। ২০১৮ সাল থেকে টাইগার রিজার্ভে হাতির গতিবিধি বেড়েছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বান্ধবগড় টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর অনুপম সহায় (Field Director, Bandhavgarh Tiger Reserve, Anupam Sahay) জানান, ২০১৮ সাল থেকে এই জঙ্গলে হাতির গতিবিধি বেড়েছে নিয়মিত লক্ষ্য করা যাচ্ছে। এদের পরিচয় নির্ধারণ করতে পারলে চলাফেরা ও আচরণ পর্যবেক্ষণে অনেক সুবিধা হবে। তাই একটি ৩-৫ সদস্যের বিশেষজ্ঞ দল নিয়মিত জঙ্গলে গিয়ে হাতিদের ছবি তুলে তার মাধ্যমে তা নির্ধারণ করছেন। তিনি আরও জানান, এখনও পর্যন্ত ১২টি হাতিকে সম্পূর্ণরূপে শনাক্ত করা গেছে। পর্যায়ক্রমে সবক'টি হাতির পূর্ণাঙ্গ পরিচয়পত্র তৈরির কাজ চলবে। এই উদ্যোগে বন দফতর হাতিদের গতিবিধি ও আচরণ বুঝতে পারবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).