Ram Navami: রামনবমীতে অযোধ্যার রাম মন্দিরে শ্রী রামের আবির্ভাব! বিশেষ সাজে সেজে উঠেছে রাম জন্মভূমি
চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী। এই বছরে রামনবমী পড়েছে ৬ এপ্রিল, রবিবার। ভক্তদের বিশ্বাস, এদিন দুপুর ১২টায় ভগবান শ্রী রাম আবির্ভূত হবেন রাম মন্দিরে।
অযোধ্যায় (Ayodhya) জোরকদমে চলছে রামনবমীর প্রস্তুতি। শহরের অন্যতম প্রাণকেন্দ্র রামমন্দির (Ram Mandir) সেজে উঠেছে ফুলের সাজে। আলোয় মোড়া হয়েছে গোটা মন্দির চত্বর। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী। এই বছরে রামনবমী পড়েছে ৬ এপ্রিল, রবিবার। ভক্তদের বিশ্বাস, এদিন দুপুর ১২টায় ভগবান শ্রী রাম আবির্ভূত হবেন রাম মন্দিরে। রামনবমী উপলক্ষ্যে কয়েক লক্ষ ভক্তের সমাগম আশা করা হচ্ছে। মন্দিরের প্রধান ফটক থেকে শুরু করে গর্ভগৃহে শ্রী রামের সিংহাসন সমস্ত কিছুই সাজিয়ে তোলা হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ঈশ্বর দর্শন করতে পারেন তার জন্যে মন্দির এলাকায় বসানো হয়েছে কড়া নিরাপত্তা।
রামনবমী উপলক্ষ্যে অযোধ্যার রাম মন্দিরে তোড়জোড় শুরুঃ
#WATCH | Uttar Pradesh | Ayodhya Ram temple colourfully decorated for the upcoming Ram Navami pic.twitter.com/ZxJdOz2Zwq
— ANI (@ANI) March 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 1345 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

