Assam Landslide: প্রবল বৃষ্টিতে অসমে ভূমিধস, শিশু-সহ পাঁচ জন নিহত, ঘর ছাড়া ১০,০০০

শরণার্থীদের জন্যে ইতিমধ্যেই দুটি শিবির এবং একটি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শনিবার সকাল থেকে জলমগ্ন অসমের বিভিন্ন প্রান্তের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

Assam Landslide: প্রবল বৃষ্টিতে অসমে ভূমিধস, শিশু-সহ পাঁচ জন নিহত, ঘর ছাড়া ১০,০০০
Assam Rain (Photo Credits: X)

Assam Landslide: অসম জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় এক নাগাড়ে রাজ্য জুড়ে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। ভারী বর্ষণের ফলে অসমের কামরূপ ভূমিধস দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধসের জেরে অসমে শিশু-সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে খবর। জল থৈথৈ করছে গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন জেলা। অসম দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতির জেরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বৃষ্টি উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে। শরণার্থীদের জন্যে ইতিমধ্যেই দুটি শিবির এবং একটি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শনিবার সকাল থেকে জলমগ্ন অসমের বিভিন্ন প্রান্তের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

বৃষ্টিতে অসমে ভূমিধস, মৃত ৫

 

জলমগ্ন অসম

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 31, 2025 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).