Assam Flood: ফুঁসছে ব্রহ্মপুত্র, জল ঢুকেছে গ্রামে, অসমে ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি, দেখুন ভিডিয়ো

এই পরিস্থিতিতে গতকাল, সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Assam Flood: ফুঁসছে ব্রহ্মপুত্র, জল ঢুকেছে গ্রামে, অসমে ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লিঃ অসমে (Assam) ভয়াবহ বন্যা (Flood) পরিস্থিতি। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র (Brahmaputra)। নদীর জল উপচে জল ঢুকেছে গ্রামে। জলের তলায় বহু ঘরবাড়ি। এক বুক জলে দাঁড়িয়ে ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত গ্রামবাসীরা। ব্রহ্মপুত্রে প্লাবনের কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Park) বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। মৃত্যুর আশঙ্কা বাড়ছে গন্ডার, বুনো মহিষ, হরিণ-সহ বিভিন্ন বন্যপ্রাণীর। এ ছাড়া বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বুড়িডিহিং,জিয়া ভরালি,ধানসিড়ি,সুবনসিরি,পুথিমারি, বেকি,গুরুং, সঙ্কোশ-সহ বিভিন্ন নদী। সোমবার বন্যা পরিস্থিতির  অবনতি হয়েছে অসমে। ইতিমধ্যেই বন্যার কারণে মৃত্যু হয়েছে ৪৪ জনের। ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে গতকাল, সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).