Assam:পর্যটকদের জন্য দারুন সুখবর, চালু হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি (দেখুন ভিডিও)
বিশ্বের মোট একশৃঙ্গ গণ্ডারের (One Horned Rhinoceros) অধিকাংশেরই বাস এই জাতীয় উদ্যানেই। মূলত এই গণ্ডার দেখার আকর্ষণেই সেখানে ভিড় জমান পর্যটক এবং বন্যপ্রাণপ্রেমীরা। এবার তাঁর সঙ্গে অধিক আকর্ষণ হিসাবে যোগ হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি।
পর্যটকদের জন্য দারুন সুখবর। ২০২৩-২৪ মরশুমের জন্য চালু হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি (an elephant safari)। বুধবার সকাল থেকেই সাফারি শুরু হয়ে গিয়েছে অসমের জঙ্গলে, দেশি ও বিদেশি পর্যটকদের হাতি সাফারির মজা নিতেও দেখা যায়। রাজ্যের বন দফতর জানিয়েছে, এই জাতীয় উদ্যানের (Kaziranga National Park) পশ্চিম দিকে এবার হাতি সাফারি শুরু হচ্ছে। বাগোরি (Bagori), কাজিরাঙা (Kaziranga) এবং কোহোরা (Kohora) রেঞ্জ এলাকায় পর্যটকরা হাতির পিঠে চড়ার মজা উপভোগ করতে পারবেন।
বিশ্বের মোট একশৃঙ্গ গণ্ডারের (One Horned Rhinoceros) অধিকাংশেরই বাস এই জাতীয় উদ্যানেই। মূলত এই গণ্ডার দেখার আকর্ষণেই সেখানে ভিড় জমান পর্যটক এবং বন্যপ্রাণপ্রেমীরা। এবার তাঁর সঙ্গে অধিক আকর্ষণ হিসাবে যোগ হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি। দেখুন সেই ছবি-
#WATCH | Assam: Domestic and foreign tourists takes an elephant safari in Kaziranga National Park
The authority of Kaziranga National Park and Tiger Reserve opened an elephant safari for tourists at Kaziranga Range, Kohora Range, and Western Range, Bagori, for the seasons… pic.twitter.com/SlQvPsawNr
— ANI (@ANI) November 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

