Asian Games 2023: ২০১৮ র জাকার্তাকে ছাপিয়ে গেল ২০২৩ এর হানঝাউ এশিয়ান গেমস, লক্ষ্য এবার ১০০ পদকের

জাকার্তা এশিয়ান গেমসে ২০১৮ সালে, ভারত ১৬টি সোনা সহ 70টি পদক জিতেছিল। ২০২৩ এর হানঝাউ এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত ৭১ টি পদকের মধ্যে ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ পদক রয়েছে।

Asian Games 2023: ২০১৮ র জাকার্তাকে ছাপিয়ে গেল ২০২৩ এর হানঝাউ এশিয়ান গেমস, লক্ষ্য এবার  ১০০ পদকের
Medal Tally In asian gamesPhoto Credit: Twitter@ianuragthakur

এশিয়ান গেমস ২০২৩-এর একাদশ দিনে ভারতের খাতায় আরও একটি পদক যোগ হয়েছে।  তীরন্দাজিতে প্রাপ্ত এই সোনা নিয়ে ভারতের পদক সংখ্যা হয়ে গেল ৭১।  যা এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের সর্বোচ্চ। এর আগে জাকার্তা এশিয়ান গেমসে ২০১৮ সালে, ভারত ১৬টি সোনা সহ 70টি পদক জিতেছিল। ২০২৩ এর হানঝাউ এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত ৭১ টি পদকের মধ্যে ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ পদক রয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর একটি টুইট বার্তায় এই পরিসংখ্যানটি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এখনো ৩দিন বাকি এশিয়ান গেমস। এরই মধ্যে অনেক গুলো খেলাতেই ভারতের পদক জেতার সম্ভাবনা আছে।তাই বলা যেতে পারে এবারের এশিয়ান গেমসে ১০০ টিরও বেশি পদক জিততে পারে ভারতীয় ক্রীড়াবিদরা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 01:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).