Pema Khandu Is Next CM Of Arunachal Pradesh: অরুণাচল প্রদেশে প্রত্যাবর্তন পেমা খান্ডুর, ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এই বিজেপি নেতা
অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ফের বিজেপির মুখ্য নেতা হিসেবে নির্বাচিত হলেন পেমা খান্ডু (Pema Khandu)। বিজেপি নেতাদের উপস্থিতিতে ফের অরুণাচল প্রদেশে গেরুয়া শিবিরের নেতা নির্বাচিত হন পেমা। অরুণাচলে বিজেপির নেতা নির্বাচিত হওয়ার পাশাপাশি পেমা খান্ডু আরও একবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। তবে শপথগ্রহণ অনুষ্ঠান কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Itanagar: Pema Khandu to be the CM of Arunachal Pradesh for another term, re-elected as the Leader of BJP Legislative Party. pic.twitter.com/CenfJ2OvL4
— ANI (@ANI) June 12, 2024
দেখুন কারা হাজির হন...
Pema Khandu re-elected as the Leader of BJP Legislative Party in Arunachal Pradesh. He will be sworn-in as the CM of the state for another term. pic.twitter.com/tH3WLRGCDU
— ANI (@ANI) June 12, 2024
প্রসঙ্গত লোকসভায় তৃতীয়বার মোদী সরকার ক্ষমতা দখলের পর বুধবার শপথ নেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওড়িশার নয়া মুখ্যমন্ত্রীর শপথে হাজির হন প্রধানমন্ত্রী মোদীও। অন্ধ্রপ্রদেশে টিডিপি প্রধান তথা এনডিএ জোটের অন্যতম শরিক চন্দ্রবাবু নায়ডুও চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আজ। অন্ধ্রপ্রদেশের ওই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা হাজির হন। ছিলেন একঝাঁক দক্ষিণী তারকা।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2024 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

