Ramzan 2025: রমজানে চন্দ্রবাবুর রাজ্য়ে মুসলিম সরকারী কর্মচারীদের এক ঘণ্টা আগে ছুটি
আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান মাস। রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরোপুরি উপবাসে থাকেন মুসলমানরা।
Ramzan 2025: আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান মাস। রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরোপুরি উপবাসে থাকেন মুসলমানরা। সেই কথা মাথায় রেখে আগামী ২ মার্চ থেকে ৩০ মার্চ রমজান মাসে মুসলিম কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা করল অন্ধ্র প্রদেশ সরকার। বিজেপির সমর্থনে চলা চন্দ্রবাবু নাইডুর সরকার রোজার রীতি রাখার জন্য রাজ্যের সব মুসলিম কর্মীদের সরকারী অফিস, প্রতিষ্ঠানে ছুটির এক ঘণ্টা আগে অফিস থেকে বের হতে পারবেন বলে নির্দেশিকা জারি করা হল। পাশাপাশি অন্ধ্রের বিভিন্ন পুরসভার,পঞ্চায়েত, স্কুল, কলেজে কাজ করা শিক্ষক, কর্মীরা মুসলমান হলে রোজার রীতি পালনের জন্য ডিউটির নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ছুটি পেয়ে যাবেন।
দেখুন খবরটি
Andhra Pradesh Government permits all the employees who profess Islam, including Teachers and persons hired on contract, outsourcing basis and also Village/Ward Secretariats, to leave their Offices/ Schools early by an hour before closing time on all working days during the Holy… pic.twitter.com/LDbD0vt5Bc
— ANI (@ANI) February 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

