Poonch Accident: পুঞ্চে সাড়ে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় হত ৫ জওয়ান

পুঞ্চের বানোইয়ের বালোনি অঞ্চলে ১৮ জন জওয়ান থাকা ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৩০০ থেকে ৩৫০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়।

Poonch Accident: পুঞ্চে সাড়ে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় হত ৫ জওয়ান
Poonch Accident. (Photo Credits: X)

বড়দিনের আগে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভয়াবহ দুর্ঘটনা। পুঞ্চের বানোইয়ের বালোনি অঞ্চলে ১৮ জন জওয়ান থাকা ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক ৩০০ থেকে ৩৫০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ জওয়ানের মৃত্যু হয়। জখম সাতজনের চিকিতসা চলছে। দুর্গম পরিবেশে উদ্ধারকাজে নেমেছে সেনা। কী করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে৷

খাদে পড়ে গেল সেনার গাড়ি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 08:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).