Amrit Bharat Train Inside Video:বছরের শেষে দেশবাসীর জন্য আসছে অমৃত ভারত এক্সপ্রেস, শেষ মুহুর্তের প্রস্তুতি দেখলেন অশ্বিনী বৈষ্ণব (দেখুন ভিডিও)
গেরুয়া রঙে সজ্জিত অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কোচ থাকবে, যার মধ্যে ১২টি দ্বিতীয় শ্রেণীর এবং ৩টি স্তরের স্লিপার কার হবে এবং ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর হবে।
বন্দে ভারত এক্সপ্রেসের পর দেশবাসীর জন্য আসতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। ১৩০ কিলোমিটার গতিতে চলা এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন আম জনতাও। বন্দে ভারতে ভাড়ার হার সকলের পকেট ফ্রেন্ডলি না হলেও এই ট্রেনের ভাড়া সাধারনের সীমার মধ্যে করা হয়েছে। আজ সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অমৃত এক্সপ্রেসএর ইঞ্জিন, লোকো ও সাধারন কোচ গুলি পরিদর্শন করেন। গেরুয়া রঙে সজ্জিত অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কোচ থাকবে, যার মধ্যে ১২টি দ্বিতীয় শ্রেণীর এবং ৩টি স্তরের স্লিপার কার হবে এবং ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর হবে। ট্রেনের ভাড়া কম রাখা হলেও সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কোচগুলিতে সিসিটিভি, মডেল টয়লেট, সেন্সর সহ জলের ট্যাপ এবং মেট্রোর মতো ঘোষণা ব্যবস্থা রয়েছে।৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম অমৃত ভারত এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ করবেন।দেখুন একনজরে এই ট্রেনের ছবি-
अमृत काल की अमृत भारत ट्रेन! pic.twitter.com/yegGEydJU5
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 26, 2023 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

