Amarnath Yatra 2023:অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা, স্বরাষ্ট্র দফতরের বৈঠকে এলেন মনোজ সিনহা (দেখুন ভিডিও)
অমরনাথ যাত্রায় হামলা চালাতে পারে জঙ্গিরা এই ঘটনা নিয়ে চিন্তিত স্বরাষ্ট্র মন্ত্রক এক বৈঠকের আয়োজন করেছে দিল্লিতে। অমরনাথ যাত্রা সংক্রান্ত সেই রিভিউ বৈঠকে যোগ দিতে হাজির হলেন জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা
অমরনাথ যাত্রায় ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে জঙ্গি হামলার। আগামী জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। তার আগেই নিরাপত্তাবাহিনীকে সতর্ক করা হল। গোয়েন্দা সূত্রের খবর, অমরনাথ যাত্রার আগে জম্মুতে জঙ্গিদের কাজে লাগানোর ছক কষছে পাকিস্তান। রফিক নাই এবং মহম্মদ আমিন বাট নামে ২ জঙ্গিকে অমরনাথ যাত্রায় হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি। মূলত রাজৌরি-পুঞ্চ, পীরপঞ্জাল এলাকায় হামলার ছক কষা হয়েছে বলে ওই সূত্রের খবর।
অমরনাথ যাত্রায় হামলা চালাতে পারে জঙ্গিরা এই ঘটনা নিয়ে চিন্তিত স্বরাষ্ট্র মন্ত্রক এক বৈঠকের আয়োজন করেছে দিল্লিতে। অমরনাথ যাত্রা সংক্রান্ত সেই রিভিউ বৈঠকে যোগ দিতে হাজির হলেন জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা। দেখে নেব সেই ছবি-
#WATCH | J&K LG Manoj Sinha reached the office of MHA to attend the Amarnath Yatra review meeting. pic.twitter.com/Jpq3iGRcqM
— ANI (@ANI) June 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2023 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

