Air Marshal Amar Preet Singh:ভারতীয় বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল অমর প্রীত সিং

অমর প্রীত সিং সেপ্টেম্বর এর ৩০ তারিখ বিকেলে এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর কাছ থেকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

Air Marshal Amar Preet Singh:ভারতীয় বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল অমর প্রীত সিং
Air Marshal Amar Preet Singh Photo Credit: X@ANI

বর্তমানে বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এয়ার মার্শাল অমর প্রীত সিং-কে ভারতীয় বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অমর প্রীত সিং সেপ্টেম্বর এর ৩০ তারিখ বিকেলে এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর কাছ থেকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এয়ার মার্শাল অমর প্রীত সিং ১৯৮৪ সালের ডিসেম্বরে ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট স্ট্রীমে তিনি কমিশন লাভ করেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তার চাকরির সময় তিনি বিভিন্ন কমান্ড, স্টাফ, নির্দেশনামূলক এবং বিদেশী নিয়োগে কাজ করেছেন। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র।একজন যোগ্য ফ্লাইং ইন্সট্রাক্টর এবং একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসাবে বিভিন্ন ধরনের ফিক্সড এবং রোটারি-উইং এয়ারক্রাফটে ৫০০০ ঘণ্টারও বেশি উড়ার অভিজ্ঞতা রয়েছে অমর প্রীত সিং এর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).