Air India: বিমান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এক যাত্রীর, উড়ে গিয়েও ফিরে এল দিল্লি-লন্ডন গামী এআই ১১১

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টুইট করে জা্নিয়েছে- এয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডনগামী বিমান এআই ১১১ আজ লন্ডন যাওয়ার জন্য নির্ধারিত থাকলেও বোর্ডে থাকা এক যাত্রীর গুরুতর অসংযত আচরণের কারণে প্রস্থানের কিছুক্ষণ পরেই ফের দিল্লিতে ফিরে আসে।

Air India: বিমান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এক যাত্রীর, উড়ে গিয়েও ফিরে এল দিল্লি-লন্ডন গামী এআই ১১১
Air India (Representational Image) Photo Credit: Twitter@barandbench

এয়ার ইন্ডিয়ার  দিল্লী-লন্ডনগামী (AI-111) বিমানটি আজ দিল্লি বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যে পুনরায় দিল্লিতে ফিরে আসে। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তার মতে -মাঝ আকাশে বিমানের ক্রু সদস্যদের সঙ্গে এক যাত্রী অকারণ ঝগড়া শুরু করে। ঘটনা খারাপ দিকে ঘুরে যাচ্ছে দেখে পাইলট বিমানটিকে দিল্লি ফেরত নিয়ে আসেন। এই ঘটনায় দিল্লি বিমানবন্দর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিমান সংস্থা।  বর্তমানে দিল্লি বিমানবন্দর পুলিশ স্টেশনে  রয়েছেন ওই অভিযুক্ত।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টুইট করে জা্নিয়েছে-

"এয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডনগামী  বিমান এআই ১১১ আজ লন্ডন যাওয়ার জন্য নির্ধারিত থাকলেও  বোর্ডে থাকা এক যাত্রীর গুরুতর অসংযত আচরণের কারণে প্রস্থানের কিছুক্ষণ পরেই ফের দিল্লিতে ফিরে আসে। মৌখিক এবং লিখিত সতর্কবার্তায় কর্ণপাত না করে সেই যাত্রী কেবিন ক্রু সদস্যদের মধ্যে দুইজনের শারীরিক ক্ষতি করা সহ অশান্ত আচরণ চালিয়ে যায়। এরপর দিল্লিতে অবতরণের সময় যাত্রীটিকে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের কাছে এফআইআরও দায়ের করা হয়েছে"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).