Amritsar: প্রশমিত সীমান্তের উত্তেজনা, রবির সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অমৃতসর, খুলল দোকানবাজার
টানা কয়েক দিনের উত্তেজনা শেষে শান্ত পাঞ্জাবের অমৃতসর (Amritsar)। গত চার দিন যাবত সন্ধে হতেই 'ব্ল্যাকআউট', ঘুটঘুটে অন্ধকারে গ্রাস করে ফেলত গোটা শহর। রাত হলেই পাঞ্জাবের এই শহরের দিকে ধেয়ে আসছিল পাক ড্রোন (Pakistani Drone)। যা তৎপরতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা (Indian Army)। শহরের যত্রতত্র পাক ড্রোনের ধ্বংসাবশেষ মিলেছে। পাক হানাদারির জেরে অমৃতসরের স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটেছিল। গুরুদ্বার, ধর্মীয় প্রতিষ্ঠান এড়িয়ে চলতে বলা হয়েছিল সকলকে। সরকারি নির্দেশিকা মেনে যতটা সম্ভব বাড়ির ভিতরেই থাকতে অনুরোধ করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। তবে শনিবার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিরতির সিদ্ধান্তের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে অমৃতসর। রবিবার সকাল থেকেই দৈনন্দিন কাজে যোগ দিচ্ছেন মানুষজন। খুলেছে দোকান বাজার।
স্বাভাবিক ছন্দে অমৃতসরঃ
The situation in Amritsar is normal. People are doing their daily work. On Sundays, offices are not open, but the markets are open, and life is normal. Thanks to the people's cooperation: DC Amritsar
— ANI (@ANI) May 11, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 11, 2025 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

