Sai Baba Temple: ফের নাশকতার হুমকি, ইমেল বোমা হামলার হুঁশিয়ারি দিতেই নজরদারি বাড়ল শিরডি সাই বাবার মন্দিরে
অমৃতসরের স্বর্ণমন্দিরের পর এবার শিরডি সাই বাবার মন্দির। ইমেল মারফত বোমা হামলার হুমকি পেল মন্দির কর্তৃপক্ষ।
অমৃতসরের স্বর্ণমন্দিরের পর এবার শিরডি সাই বাবার মন্দির (Sai Baba Temple)। ইমেল মারফত বোমা হামলার হুমকি পেল মন্দির কর্তৃপক্ষ। হুমকি পেতেই নাসিকের পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিক, বম্ব স্কোয়াডের সদস্যরা। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়নি কোনও সন্দেহজনক জিনিস। তবে হুমকিবার্তা পাওয়ার পর মন্দির চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কে বা কারা মেইলটি পাঠাল, তা খতিয়ে দেখছে সাইবার বিভাগের আধিকারিকরা। তবে এই ঘটনার জেরে মন্দিরে ভক্তদের ঢুকতে কোনও নিষেধাজ্ঞা জারি হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য
Nashik, Maharashtra: On receiving a threatening email to the Shirdi Sai Baba temple, Special IGP Nashik, Dattatray Karale says, "The investigation is ongoing, and questioning is also being conducted in the matter. We are fully prepared in terms of security arrangements..." pic.twitter.com/7a5U1a20aG
— IANS (@ians_india) July 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2025 11:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

