Priyanka Gandhi Vadra: ইংরেজ শাসনের সঙ্গে তুলনা মোদী সরকারের, ভোটপ্রচারে আক্রমণাত্মক প্রিয়াঙ্কা গান্ধী
বিহারে নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র। প্রচারের শেষবেলায় প্রিয়াঙ্কা বিজেপি বিরোধিতার সুর চড়ালেন। লক্ষ্মীসরাইয়ে মহাগঠবন্ধনের সভায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বললেন, "ব্রিটিশ শাসনের পর এখন নরেন্দ্র মোদী রাজ, যেখানে প্রশ্ন করলেই মার খেতে হচ্ছে বা খুন হতে হচ্ছে, কিন্তু কোনও উত্তর মেলে না।"
Priyanka Gandhi Vadra : বিহারে নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র। প্রচারের শেষবেলায় প্রিয়াঙ্কা বিজেপি বিরোধিতার সুর চড়ালেন। লক্ষ্মীসরাইয়ে মহাগঠবন্ধনের সভায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বললেন, "ব্রিটিশ শাসনের পর এখন নরেন্দ্র মোদী রাজ, যেখানে প্রশ্ন করলেই মার খেতে হচ্ছে বা খুন হতে হচ্ছে, কিন্তু কোনও উত্তর মেলে না।"বিজেপির বিরুদ্ধে সমাজের আসল ইস্যুকে আড়াল করে, নিজেদের ব্যর্থতা ঢাকতে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চোখেধুলো দেয় বলে কেরলের ওয়ানাড়ের সংসদ দাবি তুললেন। প্রধানমন্ত্রী মোদী কীভাবে আসল ইস্যুতে কথা না বলে সাধারণ মানুষদের নজর ঘোরান সেই কারণে তাঁকে অপমান-মন্ত্রালয় (Ministry of Insults) খোলার পরমার্শ দিয়ে কটাক্ষও করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।
বিহারের জনসভায় দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলেন,"বিজেপির নেতা, মন্ত্রীরা আপনার জন্য যেটা প্রয়োজনীয় সেই কথা বলে না। ওরা আপনাকে বলে না, আপনাকে কাজ দেবে কি না। ওরা বলে না, কেন বিহারের শিক্ষাব্যবস্থা, যেটা থেকে একসময় দেশকে আইপিএস, আইএএস, আইএফএস অফিসার তৈরি করেছে, আজ তা ধ্বংসের মুখে। ওরা বলে না কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আর ওরা এটাও বলে না, প্রশ্নপত্র যাতে আগামী দিন আর ফাঁস না হয় তার জন্য ওরা কী করছে। ওরা আসলে কাজের কথা কিছুই বলে না।" আসলে ওরা কোনও কাজের কথাই বলে না।"
দেখুন কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা
Bihar: “After British rule, now it’s Modi Raj, where one can be beaten or killed for asking questions, yet still receive no answers,” said Priyanka Gandhi at a rally in Lakhisarai.#BiharElectionsWithPTI #BiharElections2025
(Full video available on PTI Videos –… pic.twitter.com/jEYWan51F1
— Press Trust of India (@PTI_News) November 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2025 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

