Madhya Pradesh:বেকারত্বের জ্বালায় আত্মহত্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, সন্তান হারানোর শোকে হার্ট অ্যাটাকে মৃত্যু মায়ের
বিষ খেয়ে নিজেকে শেষ করে দেন মনিশ। আর সন্তানের মৃত্যুর খবর পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর বৃদ্ধা মায়ের।
নয়াদিল্লিঃ বেকারত্ব, একাকীত্বের জেরে মানসিক অবসাদ। পরিস্থিতির চাপে আত্মহত্যা(Suicide) সফটওয়্যার ইঞ্জিনিয়ারের( Software Engineer )। সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে মৃত্যু মায়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) গোয়ালিওরে(Gwalior)। জানা গিয়েছে, বেশকিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ৩৩ এর মনিশ রাজপুত নামে ওই যুবক। বেকারত্বের যন্ত্রণা ক্রমে গ্রাস করছিল তাঁকে। বিয়েও হচ্ছিল না তাঁর এমনটাই পরিবার সূত্রে খবর। একাকীত্বে ভুগছিলেন। ক্রমে অবসাদে ভুগতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি। বিষ খেয়ে নিজেকে শেষ করে দেন মনিশ। আর সন্তানের মৃত্যুর খবর পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর বৃদ্ধা মায়ের। মা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া রাজপুত পরিবারে।
সন্তান হারানোর শোকে হার্ট অ্যাটাকে মৃত্যু মায়ের
Gwalior, Madhya Pradesh: A software engineer in Gwalior died by poisoning, and his mother died from shock upon hearing the news, due to her son's struggles with unemployment and depression
Gwalior police station in-charge Asif Mirza says, "Late at night, Manish Rajput's body was… pic.twitter.com/uN5eIo28RN
— IANS (@ians_india) January 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

