Lucknow: যোগীরাজ্যে যুবতিকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল এক ব্যক্তি! আক্রন্ত ও তাঁর ভাই ভর্তি হাসপাতালে
লখনউতে অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলা ও এক কিশোর। বুধবার ঘটনাটি ঘটেছে থানা চক এলাকার স্টেডিয়ামের কাছে। জানা যাচ্ছে, এদিন সকালে ভাইকে নিয়ে ওই যুবতি ঘুরতে বেরিয়েছিলেন। তখন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে মহিলার উদ্দেশ্য অ্যাসিড ছোড়ে। আর সেই তরল মহিলা পাশাপাশি সঙ্গে থাকা তাঁর ভাইয়ের গায়েও লাগে। ঘটনাস্থলে চিৎকার করে ওঠেন তাঁরা, তখন এলাকাবাসীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় কেজিএমইউ ট্রমা সেন্টার (KGMU Trauma Center) হাসপাতালে ভর্তি করেন। যদিও ঘটনাস্থল থেকে ততক্ষণে চম্পট দেয় ওই আততায়ী। পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। যদিও অভিযুক্তের কোনও হদিশ মেলেনি বলে খবর। অন্যদিকে দুই আক্রান্তের অবস্থা আপাতত সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Lucknow: "A young woman was standing with her brother in the Thana Chowk area near the stadium, planning to go somewhere, when suddenly an unknown assailant threw acid on them, injuring her and her brother. Both victims have been admitted to the KGMU Trauma Center for treatment… pic.twitter.com/JLkj9W7pc8
— IANS (@ians_india) July 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

