Mahakumbh 2025:মহাকুম্ভ উপলক্ষে মধ্যরাতেও প্রয়াগরাজ স্টেশনে উপচে পড়া ভিড়, দেখুন ড্রোন চিত্র

Mahakumbh 2025:মহাকুম্ভ উপলক্ষে মধ্যরাতেও প্রয়াগরাজ স্টেশনে উপচে পড়া ভিড়, দেখুন ড্রোন চিত্র
মধ্যরাতে প্রয়াগরাজ স্টেশন(ছবিঃANI)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রয়াগরাজে(Prayagraj) অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা(Mahakumbh Mela 2025)। দীর্ঘ ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ। তাই কুম্ভমেলায় অংশ নিতে প্রয়াগরাজমুখী হচ্ছেন কোটি কোটি পুণ্যার্থী। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ৪ মিলিয়ন ভক্তের সমাগম হয়েছে মেলা প্রাঙ্গনে। সোমবার, অর্থাৎ ২৭ জানুয়ারিও মহাকুম্ভে ছিল উপচে পড়া ভিড়। এদিন মাঝরাতেও প্রয়াগরাজ স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মহাকুম্ভ ঘুরে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য স্টেশনেই রাত কাটান বহু ভক্ত। সংবাদসংস্থা এএনআই প্রয়াগরাজ স্টেশনের একটি ড্রোন চিত্র প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে রাত ১.৩০-এ প্রয়াগরাজ স্টেশনে অপেক্ষা করছেন শয় শয় যাত্রী।

মহাকুম্ভ উপলক্ষে মধ্যরাতেও প্রয়াগরাজ স্টেশনে উপচে পড়া ভিড়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 07:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).