Accident In Rajasthan: রবি ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৬ তীর্থযাত্রী,আহত ৩

ঘটনার তদন্ত চলছে। মৃতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন বুন্দির অতিরিক্ত সুপারিনটেনডেন্ট উমা শর্মা।

Accident In Rajasthan: রবি ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৬ তীর্থযাত্রী,আহত ৩
রাজস্থানে পথ দুর্ঘটনা(ছবি:X)

নয়াদিল্লিঃ রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা(Accident)। পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ তীর্থযাত্রীর। আহত আরও ৩। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) বুন্দি জেলার(Bundi District) জয়পুর জাতীয় সড়কের(Jaipur National Highway) হান্দোলির(Handoli) কাছে। জানা গিয়েছে, গাড়িতে চেপে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) দেওয়াস থেকে রাজস্থানের সিকার জেলার খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন ওই তীর্থযাত্রীরা। পথে এই দুর্ঘটনা ঘটে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় বলে খবর। তবে কোন গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তা এখনও পর্যন্ত অজানা। ঘটনার তদন্ত চলছে। মৃতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন বুন্দির অতিরিক্ত সুপারিনটেনডেন্ট উমা শর্মা।

পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ তীর্থযাত্রীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).