UP Road Accident:বসন্ত পঞ্চমীতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত , আহত ৩

অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

UP Road Accident:বসন্ত পঞ্চমীতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত , আহত ৩
Accident, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে(Uttar Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। ট্রাকের(Truck) সঙ্গে গাড়ির(Car) ধাক্কায় মৃত্যু ৬ যাত্রীর। আহত আরও তিন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভাদ্রার রানিতালি গ্রামে। এদিন সন্ধ্যা ৭.৩০ নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি ট্রাক। এরপর সামনে থেকে আসা একটি এসইউভি গাড়িতে সোজা ধাক্কা মারে সেটি। এই ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে মৃত্যু হয়েছে ট্রাক চালক এবং তাঁর সহকারীর। জানা গিয়েছে, ওই গাড়িটি ছত্তিসগড় থেকে রবার্টগঞ্জের দিকে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বসন্ত পঞ্চমীতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত , আহত ৩

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2025 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).