Haryana: সোনিপতে গৃহস্থের বাড়ি থেকে ৫৬ লক্ষ টাকার ডাকাতি, তদন্তে নেমে পুলিশের জালে আটক ২ অভিযুক্ত
হরিয়ানার সোনিপতের ডাকাতির ঘটনা ঘটল এক ব্যবসায়ীর বাড়িতে। গত বৃহস্পতিবার রাতে ওম নগর এলাকায় অস্ত্র নিয়ে ডাকাতি করে চার অভিযুক্ত।
হরিয়ানার সোনিপতের (Sonipat) ডাকাতির ঘটনা ঘটল এক ব্যবসায়ীর বাড়িতে। গত বৃহস্পতিবার রাতে ওম নগর এলাকায় অস্ত্র নিয়ে ডাকাতি করে চার অভিযুক্ত। এই ঘটনায় চুরি যায় নগদ ৫৬ লক্ষ টাকা। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে শুরু হয় তদন্ত। তারপরই শনিবার এই ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন চিতনা গ্রামের বাসিন্দা যোগিন্দর ওরফে যোগা এবং দ্বিতীয়জন হলেন নবীন সলিমসার, মাজরার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অতীতে একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। যদিও এই ঘটনায় আরও দুজন জড়িত রয়েছেন। তাঁদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান।
দেখুন পুলিশের বক্তব্য
Sonipat, Haryana: In-charge, Special Anti-Gangster Unit Jai Dhankhar says, "On the night of the 22nd, four men committed a ₹56 lakh robbery in Om Nagar. Two of them, armed with weapons, entered the house. The crime occurred early morning when a family member woke up by chance.… pic.twitter.com/lsSJPQbpCX
— IANS (@ians_india) May 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2025 10:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

