45th Edition of 'Pragati': প্ল্যাটফর্ম 'প্রগতি'র ৪৫তম সংস্করণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এক লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে এই প্রকল্পগুলি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে রয়েছে।যে শহরগুলিতে মেট্রো প্রকল্পগুলি রূপায়ণের কাজ চলছে সেখানকার সেরা পদ্ধতিগুলি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কর্মশালা আয়োজনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

45th Edition of 'Pragati': প্ল্যাটফর্ম 'প্রগতি'র ৪৫তম সংস্করণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
45th Edition of PRAGATI (Photo Credit: X@airnewsalerts)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল (২৬ ডিসেম্বর) কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ ভাবে সক্রিয় প্রশাসন এবং প্রকল্পের সময়োচিত বাস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক, মাল্টিমোডাল প্ল্যাটফর্ম 'প্রগতি'র ৪৫তম সংস্করণে পৌরহিত্য করেছেন।বৈঠকে তিনি মেট্রো শহরগুলিতে পরিবহণের জন্য ছয়টি মেট্রো প্রকল্প এবং সড়ক যোগাযোগ ও তাপবিদ্যুৎ সহ আটটি প্রকল্প পর্যালোচনা করেন। এক লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে এই প্রকল্পগুলি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে রয়েছে।যে শহরগুলিতে মেট্রো প্রকল্পগুলি রূপায়ণের কাজ চলছে সেখানকার সেরা পদ্ধতিগুলি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কর্মশালা আয়োজনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পর্যালোচনাকালে প্রধানমন্ত্রী প্রকল্প রূপায়ণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সময়মতো পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 27, 2024 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).