Road Accident: ফের দুর্ঘটনার কবলে কুম্ভযাত্রীদের বাস, মৃত ৩ পুণ্যার্থী, আহত ২
মহাকুম্ভ থেকে বাড়ি ফিরছিলেন, পথে এই দুর্ঘটনা ঘটে।
নয়াদিল্লিঃ ফের মহাকুম্ভ(Mahakumbh 2025) থেকে ফেরার পথে দুর্ঘটনার(Road Accident) কবলে পুণ্যার্থীদের বাস। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত দুই। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে(Delhi-Mumbai Expressway)। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি ট্রাকে ধাক্কা মারে পুণ্যার্থীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পুণ্যার্থীর। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসে ৫৭ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। মহাকুম্ভ থেকে বাড়ি ফিরছিলেন, পথে এই দুর্ঘটনা ঘটে।
ফের দুর্ঘটনার কবলে কুম্ভযাত্রীদের বাস, মৃত ৩ পুণ্যার্থী, আহত ২
STORY | 3 dead, 2 injured as bus returning from Maha Kumbh rams into truck in Rajasthan
READ: https://t.co/WswgQ2IIle pic.twitter.com/5xZe8cwwYZ
— Press Trust of India (@PTI_News) February 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

