25th Kargil Vijay Diwas 2024: কার্গিল যুদ্ধে প্রাণ হারানো শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজকের এই গর্বের দিনেই প্রধানমন্ত্রী প্রথম সামরিক সিনকুন লা সুড়ঙ্গ প্রকল্পের উদ্বোধন করেন। এই সিনকুন লা সুড়ঙ্গ কেবলমাত্র সেনাবাহিনীর ও তাদের অস্ত্রশস্ত্র দ্রুত ও যথাযথ চলাচল নিশ্চিত করবে তা নয়, লাদাখের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও ত্বরান্বিত করবে।

25th Kargil Vijay Diwas 2024: কার্গিল যুদ্ধে প্রাণ হারানো শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM with the families of the martyrs Photo Credit: X

২৫-তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে আজ কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টা নাগাদ কার্গিল যুদ্ধ স্মারক ঘুরে দেখেন তিনি।  আজকের এই গর্বের দিনেই প্রধানমন্ত্রী প্রথম সামরিক সিনকুন লা সুড়ঙ্গ প্রকল্পের উদ্বোধন করেন। এই সিনকুন লা সুড়ঙ্গ কেবলমাত্র সেনাবাহিনীর ও তাদের অস্ত্রশস্ত্র দ্রুত ও যথাযথ চলাচল নিশ্চিত করবে তা নয়, লাদাখের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানের শেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত শহিদ জওয়ানদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে তাঁদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).